Classic
মূল খেলা। নিজের সেরা স্কোরের জন্য খেলুন; সেরা ১০টা খেলা র্যাঙ্ক পাতায় ওঠে।
Merrifruit: Fruit Merge · Android
আসল physics-এর একটা শান্ত ফলের খেলা। একই রকম দুটো ফল মিলে একটা বড় ফল হয়, কিন্তু ফল পাকে, তারপর পচে, আর ঋতু বদলালে ঝুড়ির খেলাও বদলায়। অফলাইনে খেলুন, পুরো খেলাটা বাংলায়, আর অ্যাকাউন্টও লাগে না।
আসল খেলা, খেলার নিজের কোডে আঁকা।
Play Store-এর প্রিভিউ: ফোনে আসল খেলা, খেলার নিজের শব্দ সহ।
প্রিভিউ চালান · ০:৫৩
প্রথম খেলায় পিকো ম্যাকাও নিজেই শিখিয়ে দেয়, আর সেটিংসে খেলার নিয়মের একটা ছোট পাতাও থাকে।
১ঝুড়ির উপরে ফলটা ডানে-বাঁয়ে টানুন, তারপর ছেড়ে দিন। আসল ওজন নিয়ে পড়ে, গড়ায়, তারপর থিতু হয়। পরের ফল কোনটা, সবসময় দেখা যায়।
২একই রকম দুটো ফল ছুঁলেই মিলে পরের, বড় ফলটা হয়। পরপর মিললে combo, প্রতিটায় পয়েন্ট একটু বেশি।
৩ফলের মাপ এগারোটা। এগারো নম্বর বানালে ছোট পাঁচটা সরে জায়গা করে দেয়; সবচেয়ে বড় দুটো মেলালে দুটোই যায়, সাথে ৫০০ পয়েন্ট।
৪দাগের উপরে ফল থাকলে তিন সেকেন্ডের সতর্কতা। প্রথমবার সময় ফুরালে এক অতিথি এসে ছোট ফল নিয়ে যায়; পরেরবার খেলা শেষ।
খেলা শেষে ঝুড়িতে যে ফল থাকে, তা আপনার নিজের ফলের দোকানে বিক্রি হয়ে কয়েন আসে। লেভেল বাড়লে খেলার আরও অংশ খোলে: Hold, ঋতু, পচা ফল, স্পেশাল আর খেলার দোকান, একটা একটা করে।
আপনি যতবার ফল ফেলেন, ঝুড়িতে আগে থেকে থাকা সব ফলের বয়স একটু করে বাড়ে, ফেলা ফলটা পড়ার পরে; তাই যে ফলে তাক করেন সেটাই পান। সেটা দেখা যায় ফলের গায়েই: কোনো সংখ্যা নেই, কোনো টাইমার নেই।

নতুন ফল একটু ফ্যাকাশে। প্রতি ফেলায় একটু একটু করে রং ভরে।

পুরো রং, কিনারায় সরু সোনালি রেখা। একটা পাকা ফল মেলালে ×১.৫, দুটোই পাকা হলে ×২ পয়েন্ট; বিক্রিতেও পাকা ফলের দাম দ্বিগুণ।

পচন আসছে। ফলটা এখনো পাকা, এখনো মেলে। এখনই মেলালে তাজা উদ্ধার!

পচার মুহূর্তে একটু ধূসর ধোঁয়া ওঠে। আর মেলে না, প্রতি ফেলায় একটু ছোট হয়, বিক্রিতে দাম নেই।
দুটো পচা ফল ঠেকিয়ে দিলে দুটোই ছাই: +৫। ফসলের টুকরি বা ছুরি দিয়েও পচা ফল সরানো যায়।
শুধু সবচেয়ে ছোট পাঁচ মাপের ফল পচে; বড় ফল পচে না। পাকা ফল প্রথম খেলা থেকেই আছে। Classic-এ পচন শুরু হয় লেভেল ৭ থেকে, Daily challenge-এ সবসময় থাকে, আর Zen-এ হয় না।
একই ঝুড়ি: Classic, Daily challenge আর Zen।
মূল খেলা। নিজের সেরা স্কোরের জন্য খেলুন; সেরা ১০টা খেলা র্যাঙ্ক পাতায় ওঠে।
সেদিন সবাই একই ফল একই ক্রমে পায়। একটা চেষ্টাই গোনা হয়; তারপর যত খুশি অনুশীলন।

গেম ওভার নেই, পচাও নেই, অতিথি প্রতিবার আসে। ২০টা ফল ফেলার পরে “শেষ করো” চাপলে ঝুড়ি বিক্রি। কয়েন আর XP দুটোই অর্ধেক, XP শুধু স্কোর থেকে।

| নিয়ম | Classic | Daily | Zen |
|---|---|---|---|
| খোলে | শুরু থেকেই | লেভেল ৯-এ | লেভেল ৩-এ |
| ফলের ক্রম | এলোমেলো | সেদিনের ক্রম, সবার জন্য একই | এলোমেলো |
| পাকা ফল | আছে | আছে | আছে |
| পচা আর ছাই | লেভেল ৭ থেকে | সবসময় | বন্ধ |
| ঋতু | লেভেল ৩ থেকে | সবসময় | Classic-এর মতো |
| Hold ঘর | লেভেল ২ থেকে | সবসময় | Classic-এর মতো |
| লতা, ফসলের টুকরি | লেভেল ৬, লেভেল ৮ থেকে | সবসময় | Classic-এর মতো |
| ছুরি, ঝাঁকুনি | লেভেল ৪, লেভেল ৫ থেকে; খেলায় প্রতিটা সর্বোচ্চ দুবার | বন্ধ | বিনামূল্যে; ব্যবহারের পর ২৫ ফেলায় আবার আসে |
| অতিথির উদ্ধার | খেলায় একবার | খেলায় একবার | প্রতিবার |
| গেম ওভার | আছে | আছে | নেই: ২০টা ফল ফেলার পরে “শেষ করো” চাপলে বিক্রি |
| XP আর কয়েন | পুরো | গোনা চেষ্টায় পুরো, অনুশীলনে অর্ধেক | অর্ধেক; XP শুধু স্কোর থেকে |
| চেষ্টা | যতবার খুশি | একটা গোনা, তারপর অনুশীলন | যতবার খুশি |
| থিমের ফলের ধরন | চালু | বন্ধ | চালু |
সেদিনের ফল সবার জন্য একই ক্রমে আসে। সব নিয়ম চালু; ছুরি, ঝাঁকুনি আর থিমের আলাদা ফলের ধরন বন্ধ।

এর কিছুই টাকা দিয়ে কেনা যায় না, আর সবই থাকে আপনার ফোনে; Google Play Games-এ sign in করলে আপনার cloud save-এও।
ঝুড়ির ভেতরে
খেলার চারপাশে
বন্ধু আর আরামথিম বদলালে দৃশ্য, ঝুড়ি, ফল আর উদ্ধারে আসা বন্ধু, সবই বদলায়। সবাই শুরু করে রোদেলা বাগান দিয়ে।
রোদেলা খামারে গ্রীষ্মের পিকনিক: ফলের গাছ, লাল গোলাঘর, আপনার কাঠের দোকান, আর খেলায় খড়ের ঝুড়ির উপরে আপেল ফুলের ডাল।
ঝুড়ি উপচে পড়লে সাহায্যে আসে একটা প্রজাপতি।
শুরু থেকেই আপনার।
ব্লুবেরি
চেরি
স্ট্রবেরি
লেবু
কমলা
আপেল
পিচ
আম
আনারস
নারকেল
তরমুজবাংলাদেশের একটা গ্রাম: বাঁশের টং দোকান, ধানক্ষেত, তালগাছ, উড়ন্ত বক। খেলায় আকাশে কাগজের ঘুড়ি, নিচে রিকশা-আর্ট আর নকশিকাঁথার সেলাইয়ের বেতের ঝুড়ি। এখানে বর্ষা মানে কালবৈশাখী।
ঝুড়ি উপচে পড়লে সাহায্যে আসে একটা কাঠবিড়ালি।
লেভেল ১০-এ খোলে।
জাম
লিচু
বরই
জামরুল
পেয়ারা
আম
ডালিম
আনারস
ডাব
পেঁপে
কাঁঠালথাইল্যান্ডের ভাসমান বাজার। খালে নৌকা, খুঁটির উপর ঘর আর গাঁদার মালা; ফলগুলো থাইল্যান্ডের এগারোটা ফল।
ঝুড়ি উপচে পড়লে সাহায্যে আসে একটা হাতি।
লেভেল ২০-এ খোলে।
আঁশফল
থাই লেবু
রাম্বুটান
লংকং
ম্যাঙ্গোস্টিন
সালাক
ড্রাগন ফল
আম
খোসা ছাড়ানো ডাব
জাম্বুরা
ডুরিয়ানGoogle Play যে ছবিগুলো দেখায়, তার ক্রমে। ভেতরের পর্দাগুলো আসল খেলার।







আপনার লেভেল, কয়েন আর স্কোর আপনার ফোনেই সেভ হয়। Google Play Games-এ sign in করলে আপনার স্কোর, অর্জন আর cloud save Google-এর কাছে থাকে। এই সংস্করণ কী কী রাখে, তা প্রাইভেসি পলিসিতে লেখা আছে।
হ্যাঁ, আর টাকা দিয়ে কিছুই কেনা যায় না। কয়েন খেলে আয় করতে হয়, খরচ হয় খেলার নিজের দোকানে।
Google Play-তে। শুধু Android-এর জন্য।
হ্যাঁ, পুরোটাই: সব মোড কোনো সংযোগ ছাড়াই চলে। Google Play Games শুধু sign in করলে online-এ যায়। নতুন version আছে কিনা দেখা আর rating কার্ড দেখানোর কাজ Google Play নিজে করে।
না। খেলার নিজের কোনো অ্যাকাউন্ট নেই। বিশ্বের leaderboard, ৩৩টা achievement আর cloud save-এর জন্য Google Play Games-এ sign in করতে পারেন, কিন্তু করতেই হবে এমন না। আপনার অগ্রগতি আপনার ফোনে সেভ থাকে।
না। খেলতে খেলতে আর অ্যাপ থেকে বের হলেই খেলা সেভ হয়। হোমে “চালিয়ে যাও” থাকে, একটা ট্যাপেই আবার চলে।
হ্যাঁ। বর্ণান্ধ মোডে প্রতিটা ফলে মাপের নম্বর, কম নড়াচড়ায় কাঁপুনি-ঝলক বন্ধ, আর বাঁহাতি মোডে Hold আর হাতিয়ার অন্য পাশে।
হ্যাঁ, পুরো খেলাটাই, শুধু মেনু নয়। ফোনের ভাষা ধরে চলে, আর সেটিংস থেকে English বা বাংলা বেছে নেওয়া যায়।
খেলা শেষে নিজের দোকানে বিক্রি হয়ে কয়েন আসে: বড়র দাম বেশি, পাকার দ্বিগুণ, Shiny-র পাঁচ গুণ, পচার কিছুই না।